
রায়হান সিকদার,দেশবাংলাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬লাইনের মহাসড়কে উন্নীত করার দাবীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪এপ্রিল শুক্রবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনের বেস্ট চৌধুরী প্লাজা সামনে এলাকায় এ মানব বন্ধনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া।
লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলাল কোম্পানীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক।

মানববন্ধনে লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ তাহের কোম্পানী,সাধারণ সম্পাদক ইছহাক কোম্পানী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,দক্ষিণ জেলা শ্রমিকদল নেতা ফৌজুল কবির, যুবদল নেতা মোঃ হেলাল উদ্দিন সহ উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও লোহাগাড়ার ৯ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬লাইনের মহাসড়কে উন্নীত করার দাবী জানান,পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


