
চট্টগ্রাম শহরে বসবাসরত সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের অধিবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘কেঁওচিয়া সমিতি–চট্টগ্রাম’ এর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১১ অক্টোবর) শনিবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক এম এ জাহের চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. মিজানুর রহমান।
সভায় প্রধান উপদেষ্টা আলহাজ্ব নেজাম উদ্দিন ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আহমদ হোছাইনসহ অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে আরও উপস্থিত ছিলেন এ জি এম শাহজাহান, ডা. খোরশেদ আনোয়ার, অধ্যাপক আবদুল গণি, মাঈন উদ্দিন, ফারুক আজম, নাজিম উদ্দীন, শাহাদাত হোসেন, এস.কে সালাহউদ্দিন ও রবিউল হাসান খোকনসহ সমিতির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ‘কেঁওচিয়ার পিছিয়ে পড়া জনগণ ও দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের লক্ষ্য।’ তারা কেঁওচিয়া সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে আলহাজ্ব নেজাম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, আলহাজ্ব আহমদ হোছাইনকে প্রধান পৃষ্ঠপোষক করে ১৫ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদ এবং অধ্যাপক এম এ জাহের চৌধুরীকে সভাপতি, এডভোকেট মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবদুল মোমেন রাশেদকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ঘোষণা করা হয়।
সভা শেষে সভাপতি অধ্যাপক এম এ জাহের চৌধুরীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 

























