
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের নবাগত বিভাগীয় কমিশনার এবিএম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের স্নেহধন্য, লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মিরান হোসেন মিজান।
২ ফেব্রুয়ারি সকালে বিভাগীয় কমিশনারের চট্টগ্রামস্হ নিজ কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে মিরান হোসেন মিজানকে চট্টগ্রামের নবাগত বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ধন্যবাদ ও অভিনন্দন জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


