ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় লোহাগাড়ার যুবক নিহত

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উপজেলার ইসলামনগর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মো.হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

১২ আগস্ট (বুধবার) সকাল ১০টার দিকে দূর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো.হেলাল উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের খন্দকার পাড়ার মোক্তার আহমদের ছেলে।

জানা যায়, বুধবার চট্টগ্রাম দিকে আসছিল একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল।

এসময় প্রাইভেটকারটি হঠাৎ করে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি কারের উপরে উঠে যায় এবং মোটরসাইকেল আরোহী যুবক কারটির নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন,প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কারের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

চকরিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় লোহাগাড়ার যুবক নিহত

প্রকাশিত: ০২:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০