বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার পুত্র ফিরোজ আহমদ (৩২)।
এ ব্যাপারে বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে মৃতের সংখ্যা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
তবে এখনো পর্যন্ত কতজন মারা গেছেন তা সঠিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছেনা বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে এ পর্যন্ত ৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৫ জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



