
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
১২জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।
অাটককৃত মাদক বিক্রেতার নাম মো: সাইফুল ইসলাম(৪০)। সে কক্সবাজার জেলার চকরিয়া খুটাখালি উত্তর মেধা কচ্ছপিয়া চৌধুরী বাড়ীর মৃত হাবিবুর রহমানের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় ওসি জাকের হোসাইন মাহমুদ, এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক বিক্রেতা কে আটক করে।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


