
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় ৪হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
অাটককৃত মাদক বিক্রেতার নাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পুর্ব ডুমখালী নুরুল হকের পুত্র আবদুল করিম(২৫)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪ হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত ৪হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ১২লক্ষ ৯০হাজার টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানান।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


