
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’।চট্টগ্রাম জেলায় ৮নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
লোহাগাড়ায় যেসব এলাকায়গুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোকে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন।অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে নয়, ইউনিয়নের ২৮ টি স্কুলকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
১৩ মে রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নসহ ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকাগুলো পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এ সময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়াসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’।চট্টগ্রাম জেলায় ৮নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আমরা ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে নয় ইউনিয়নের ২৮ টি স্কুলকে প্রস্তুত রাখা হয়েছে। জনপ্রতিনিধিরা সবাই সতর্ক থেকে কাজ করছে। প্রয়োজনীয় জনবল প্রস্তুত রয়েছে। প্রতিটি ইউনিয়নে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতার জন্য ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতির পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহকে ও সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিকভাবে তৎপর থাকতে বলা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


