ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোসল করতে নেমে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘিতে গোসল করতে নেমে মোঃ আবেদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং একই সময় তার অপর যমজ ভাই মুহাম্মদকে (১৩) সহপাঠীরা জীবিত উদ্ধার করেছে।

২১ মার্চ দুপুর আনুমানিক ৩টায় ঘটনাটি ঘটেছে। নিহত কিশোর আবেদ পদুয়া মৌলভী পাড়ার প্রবাসী নুরুল আবছারের পুত্র।

জানা যায়, আবেদ ও মুহাম্মদ তারা স্বজনদের সাথে চট্টগ্রাম শহরে বসবাস করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তারা যমজ ভাই। আবেদ বর্তমানে শহরের একটি মাদরাসায় অধ্যয়নরত। ঘটনার দিন সকালে তাদের দাদা রশিদ আহমদ সওদাগরের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। দাদার বাড়িতে এসে পাড়ার সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী সিকদার দিঘীতে গোসল করতে যায়। ওই সময় এক পর্যায়ে আবেদ ও তার যমজ ভাই মুহাম্মদ পানিতে ডুবে যায়। সহপাঠীরা দ্রুত মুহাম্মদকে জীবিত উদ্ধার করতে পারলেও আবেদকে জীবিত উদ্ধার করতে পারেনি।
পরে মূমূর্ষূ অবস্থায় আবেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা শিশু আবেদ’র মরদেহটি বাড়িতে নিয়ে আসেন।

তার মৃত্যুতে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

গোসল করতে নেমে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫