ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে এসিল্যান্ডের অভিযান,চরম্বায় টিলা কাটার দায়ে যুবককে লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা নয়াপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় শহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

৫ এপ্রিল (বুধবার) রাত দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, চরম্বা ইউপির মেম্বার মোঃ সোলাইমানসহ আনসার বাহিনী সদস্য, পুলিশ বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা নয়াপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি পাহাড় ও টিলা কাটছিল মাটি খেকোরা।
মাটি ও পাহাড় কাটার দায়ে চরম্বা বিবিরবিলার মোস্তাক আহমদের পুত্র শহীদুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

গভীর রাতে এসিল্যান্ডের অভিযান,চরম্বায় টিলা কাটার দায়ে যুবককে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩