
সাতকানিয়ার কেরানিহাট বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সম্প্রতি এ কমিটি অনুমোদন প্রদান করেন।
গঠিত কমিটিতে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়েখ আব্দুল হাই নদভী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সহ-সভাপতি মনোনীত হয়েছেন যথাত্রমে আলহাজ্ব মোঃ নেজাম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মুসা কোম্পানি, মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক এহসানুল মাওলা, মোহাম্মদ নুরুন্নবী, মাস্টার জয়নাল আবেদীন ও আব্দুস ছবুর।
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এনামুল হক। তথ্য ও প্রচার সম্পাদক করা হয়েছে সাংবাদিক শহীদুল ইসলাম বাবরকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোরশেদুল আলম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এবং সহ-কোষাধ্যক্ষ সাহেব মিয়া।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আহমদ সৈয়দ, আহমদ কবির, নুরুল কবির, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সোলেমান বাবুল ও আবুল বাশার।
বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ জানান, নবগঠিত এ কমিটি আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
দেশ বাংলা অনলাইন 

























