
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আগামীকাল ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে লোহাগাড়ায় আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বৃহস্পতিবার(৯ জানুয়ারী) সকাল ৯টায় চুনতিস্থ প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসির কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি বড়হাতিয়া ইউনিয়নের কুসাঙ্গের পাড়ায় নিজ বাড়ীতে অবস্থান করবেন।
উল্লেখ্য, ২১তম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পদে মনোনীত হওয়ার পর লোহাগাড়ায় নিজ এলাকায় তিনি প্রথম সফর করবেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


