
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
মহান আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের আগামী দিনের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী মুহাম্মদ আরিফুল ইসলাম,মা এবং বোনকে নিয়ে পবিত্র ওমরা হজ্ব পালনে মক্কা যাত্রা করবেন।
তারা আগামীকাল বুধবার দুপুর ১টায় তিনি সৌদিয়া এয়ারলাইন্সের বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। পবিত্র ওমরা পালন শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন।
ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আমিরাবাদ দর্জি পাড়ার সমশুল আলমের পুত্র।
সময় স্বল্পতার কারণে অনেকের সঙ্গে সাক্ষাত করতে না পারায় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। যাত্রাকালে তিনি তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। কর্মক্ষেত্র, সামাজিক ও পারিবারিক জীবনে যদি তার আচরনে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তার কাছে তিনি নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। সেই সাথে সুস্থ, সুন্দর দেহ মনে পবিত্র হজ্ব পালনের সব কার্যক্রম সম্পন্ন করা এবং সব শেষে ঘরে ফিরে আসতে পারেন সেজন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া করছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


