
নিজস্ব প্রতিবেদকঃ
বন্যায়,ক্ষতিগ্রস্ত লোহাগাড়ার বিভিন্ন অঞ্চলের মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিন।
তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলায় কলাউজান ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
১৯ আগস্ট সকাল ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কলাউজানের আদারচরসহ বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ,সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এমএস মামুন।

কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজি মোঃ ইছহাক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমশুল আলম সওদাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান,দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আলিম উদ্দিন,
উপজেলা যুবলীগের সদস্য মোঃ নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম জিয়া, আমরা ক`জন মুজিবসেনা ঐক্য লীগের লোহাগাড়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক মেম্বার,কলাউজান ইউপির মেম্বার মোঃ আইয়ুব, মহিলা মেম্বার মোঃ আমিনা বেগম,চরম্বা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শহীদসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


