ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে বটতলী কাঁচাবাজারে একমুখী চলতে নির্দেশ পুলিশের

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লোহাগাড়া বটতলী কাঁচা বাজার এ ক্রেতাদের একমুখী চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের এবং বাজার কমিটিকে নির্দেশ দিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা

১৪ এপ্রিল ( মঙ্গলবার) দুপুরে বটতলী মোটর স্টেশনস্হ কাঁচাবাজার পরির্দশনে গিয়ে ব্যবসায়ীদের এবং বাজার কমিটিকে এই নির্দেশনা প্রদান করেন।
করোনা প্রতিরোধে মাইকিং করে সকলকে সচেতনতা হওয়ার আহবান জানান।

এ সময় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, ক্রেতারাএকদিকে প্রবেশ করে বাজার করে আরেক পথে বের হবেন । এতে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। এই মুহূর্তে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে করোনা বিস্তার প্রতিরোধ দুরূহ হয়ে পড়বে।

তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্য-প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে একমুখী চলাচল ব্যবস্থাপনা মেনে চলার জন্য লোহাগাড়াবাসীকে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

করোনা প্রতিরোধে বটতলী কাঁচাবাজারে একমুখী চলতে নির্দেশ পুলিশের

প্রকাশিত: ০৬:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০