
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে রায়পুর বাজারে পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ৮জুলাই রায়পুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিলের নেতৃত্বে একটি পুলিশি টিম ফুটপাত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় তিনি রায়পুর বাজারের দোকানদারদের’কে ফুটপাতে না বসার জন্য অনুরোধ করেন। অবৈধভাবে কাউকে চাঁদা না দেওয়ার জন্য বাজারের সকল দোকানদার, সিএনজি, অটো, ইজিবাইক, রিক্সা চালক’সহ সবাইকে নির্দেশ প্রদান করেন।
কেউ যদি চাঁদা দাবি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


