
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
পরবর্তী নির্দেশনা না মানা পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লকডাউন করে দিয়েছে প্রশাসন। লকডাউন চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার সীমানায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ`র নেতৃত্বে ১৬ এপ্রিল বিকেলে থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হয়।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী সব ধরনের যানবাহন এবং সেইসাথে জরুরি সেবা, চিকিৎসায় নিয়োজিত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন ও ব্যক্তি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লোহাগাড়ায় প্রবেশ পথে বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,করোনা ঠেকাতে লকডাউন অমান্য করে বাইরের লোক লোহাগাড়ায় প্রবেশ করলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।চট্টগ্রাম কক্সবাজার মহাকড়কে লোহাগাড়ার প্রবেশ পথে জরুরী সেবা বিশেষ করে চিকিৎসা, স্বাস্থ্যকর্মী ভোগ্যপণ্য ও রপ্তানী পণ্য পরিবহন কার্যে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।ওসি জাকের হোসাইন মাহমুদ এলাকাবাসীকে ঘরে এবং নিরাপদে থাকার আহবান জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


