
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন পিপিএম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের এই ঊর্দ্ধতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন পিপিএম অসুস্থতায় ভুগছিলেন। পরে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার পজিটিভ ফলাফল আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসাতেই আইসোলেশনে আছেন।
উল্লেখ্য এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

