
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়ায় মোটর সাইকেল যোগে ইয়াবা পাচারকালে ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
আটককৃতরা হল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাইপুর দক্ষিণ পরুয়া পাড়া এলাকার মৃত মোঃ ইউনুছের পুত্র মোহাম্মদ ইব্রাহীম(৫০) ও একই উপজেলার বিলপুল এলাকার মোহাম্মদ মনছুরের পুত্র আমির খসরু।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬জুন সকাল সাড়ে ৯টায় ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশ দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেল থামিয়ে তল্লাশী চালিয়ে ৩হাজার পিচ ইয়াবাসহ ২মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে ।
ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, করোনায় থেমে নেই ইয়াবা পাচার।প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে হাজার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করছি। আজ সকালেও আমাদের থানা পুলিশের টিম ওই এলাকায় মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ৩হাজার পিচ ইয়াবাসহ ২মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

