ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের লক্ষনেরখীল এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

মহিলার নাম রুম্পা বড়ুয়া (৮৫)। তিনি কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রয়াত বানেশ্বর বড়ুয়ার সহধর্মিণী ও ব্যাংকার সুকুমার বড়ুয়ার মমতাময়ী মা।

বিষয়টি প্রতিবেশী লক্ষণের খীল, বড়ুয়া পাড়ার বাসিন্দা প্রতিবেশী তুষার কান্তি বড়ুয়া নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে ব্যাংকার সুকুমার বড়ুয়া জানান, তার মা প্রায় একমাস যাবত অসুস্থ। গত ২৩জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। করোনা উপসর্গ দেখা দিলে গত ২৫ জুন নমুনা সংগ্রহ করেন শেভরন ক্লিনিক । গত ২৭ জুন রিপোর্ট পজেটিভ আসে। ৭ জুলাই রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই দিন দুপুর একটার দিকে সৎকার সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রুম্পা বড়ুয়ার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

করোনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০