
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হলে তাদের দাফনে জন্য প্রস্তুত হয়েছে সামাজিক সংগঠন ‘আমরা লোহাগাড়ার মানবতার দল’।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল ইতিমধ্যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তাহলে তার দাফন ও জানাজার জন্য প্রস্তুত রয়েছে ২৫ সদস্যের একটি দল। দলটির পিকআপ ভ্যান, খাটিয়া, জানাজার জন্য ইমাম সাহেব প্রস্তুত।
লোহাগাড়ার যে কোন এলাকায় করোনা সংক্রান্ত কারণে কোন ব্যক্তি মারা গেলে সেখানে যাবে দলটির সদস্যরা। অবশ্য মৃত ব্যক্তির স্বজনদের ও উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তাদের এ কার্যক্রম চলবে।

এব্যাপারে মানবতার সেবক মিজানুর রহমান মিজান বলেন, প্রাথমিক ভাবে আমরা ২৫ জনের একটি টিম গঠন করেছি।
২৫ জনের মধ্যে ধর্মীয়ভাবে বিবচনা করে আলাদা আলাদ মুসলিম , হিন্দু ও বৌদ্ধ তিনটি টিম গঠন করা হয়েছে।
দাফন কার্যক্রমের সৎকার কাজের পুরো প্রক্রিয়ার ব্যবহৃত পিপিই, মাস্ক, সেফটি গ্লাস, ফেস শিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেক কভার ও মরদেহের কাফনের কাপড় সবকিছুই অর্থায়নে এলাকার বিত্তবানশীলদের কাছে সহযোগীতা কামনা করছি।
প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে এই মিজানুর রহমান মিজান- 01819149665
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

