
রায়হান সিকদারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে লোহাগাড়ায় চলছে লকডাউন চলছে। লকডাউনে বাস্তবায়ন ও করোনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া থানা পুলিশ।
১৪ মে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তার সরবরাহকৃত লোহাগাড়ায় সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় পিপিই পড়ে কঠোর নজরদারী ভূমিকা পালন করছেন থানা পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজান মহাসড়কে লোহাগাড়া সীমান্ত চুনতি হোটেল মিডওয়ে ইন এলাকায় ও পদুয়া ঠাকুরদিদিঘী এলাকায় চেক পোষ্টে কঠোর নজরদারী অব্যাহত রেখেছেন। চেকপোস্ট ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পিপিই পড়ে দিনরাত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন পুলিশ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,
লকডাউন বাস্তবায়নে এবং করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের থানা পুলিশ কাজ করে যাচ্ছে। লোহাগাড়ায় প্রবেশ বা বের হতে না পারে সেজন্য কঠোর নজরদারীতে রাখা হয়েছে।চেকপোস্টেসহ বিভিন্ন এলাকায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সরবরাহকৃত পিপিই পড়ে স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নজরদারীতে রয়েছে। তিনি আরো বলেন, কাউকে লোহাগাড়া থেকে অন্য এলাকায় বের হতে পারবেনা, আবার কাউকে লোহাগাড়ায় প্রবেশ করতে দেওয়া হবেনা। চেক পোস্টে পুলিশের কঠোর নজরদারী রয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


