ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাঃলোহাগাড়ায় মোটর সাইকেল চালকসহ ৪ দোকানীকে জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব না মানায় ৪ দোকানীকে ১১ হাজার টাকা ও দুই মোটর সাইকেল চালকের মাথায় হেলমেট না থাকায় ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

উত্তর কলাউজান এলাকার মোটরসাইকেল চালক আরিয়ান রহমান লিটনকে ১ হাজার টাকা, সাতকানিয়া গারাঙ্গিয়া সেনেরহাট এলাকার মো: ইলিয়াছকে ১ হাজার টাকা, রড সিমেন্ট দোকানকে ৫ হাজার টাকা এবং ৩ মুদি দোকানীকে ৬ হাজার টাকা সহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করায় ২ মোটর সাইকেল চালক, সিমেস্টে দোকানদার ও ৩ মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এই অভিযান চলমা থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

করোনাঃলোহাগাড়ায় মোটর সাইকেল চালকসহ ৪ দোকানীকে জরিমানা

প্রকাশিত: ০২:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০