
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে লোহাগাড়ায় ৭ম দিনের লকডাউন চলছে। লকডাউন অমান্য করে অযথায় ঘুরাঘুরি করায় মোট ২০হাজার ৮শ ৭০টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায় ভ্রাম্যমাণ আদালতে এ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

জানা যায়, বুধবার সন্ধ্যায় লকডাউন চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বার আউলিয়া দরগাহ সংলগ্ন এলাকায় অযথা ঘুরাঘুরির সময় প্রায় শতাধিক লোকজন ও মোটর সাইকেল ও কার গাড়ি আটক করে বাংলাদেশ সেনাবাহিনীর টীম।
অভিযানে নেতৃত্বে দেন বাংলাদেশ মেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশীর।
এ সময় আটককৃতদের বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা আদায় করে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। আদায়কৃতদের চারটি মামলায় ২০ হাজার ৮শ ৭০ টাকা জরিমানা আদায় করেন। জরিমানা আদায়কৃতরা হলেন, অযথা ঘুরাঘুরির দায়ে বিভিন্ন জনের কাছ থেকে ৫ হাজান ৮শ ৭০টাকা, কার গাড়ি চালক মাসুদকে ৫ হাজার টাকা, মোটর সাইকেলের পাঁচ জন চালকে এক মামলায় ৫ হাজার টাকা, মোটর সাইকেল চালক অন্য আরেকজনকে ৫ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে লকডাউন অমান্য করে সন্ধ্যায় বাইরে অযথা ঘুরাঘুরির দায়ে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারায় ২০ হাজা ৮শ ৭০ টাকা জরিমানা আদায় প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশীর, লোহাগাড়া থানার এএসআই আবদুল হালিম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


