
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় করোনা মহামারীতে সৃষ্ট দূর্যোগ ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লোহাগাডা সমিতি – চট্টগ্রামের উদ্যোগে নিম্ম মধ্য বিত্ত ও করোনা পজিটিভ রোগীর পরিবারের মাঝে মানবিক ঈদ উপহার ঘরে ঘরে পৌছে দেওয়া হয়েছে।
গত ১৫মে থেকে লোহাগাড়া উপজেলাকে তিন ভাগে বিভক্ত করে প্রায় ১২শ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের দপ্তর সম্পাদক ও ত্রাণ উপ কমিটির আহবায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ ও অর্থ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে চুনতি, আধুনগর, বড়হাতিয়া পুটিবিলা ও কলাউজান ইউনিয়নে, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে লোহাগাড়া সদর ও আমিরাবাদ ইউনিয়নে এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফৌজুল কবির ফজলুর নেতৃত্বে পদুয়া ও চরম্বা ইউনিয়নে মানবিক ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

লোহাগাড়া সমিতি-চট্টগ্রাম এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ফৌজুল কবির ফজলু বলেন,লোহাগাড়ায় করোনা ভাইরাসের কারণে এলাকার সাধারণ মানুষ লকডাউন মেনে ঘরবন্দি রয়েছে।করোনা সৃষ্ট দুর্যোগ সংকটময় মুহুর্তে উপজেলার বিভিন্ন এলাকার করোনা আক্রান্ত পরিবার ও মধ্যবিত্ত পরিবারকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে উপজেলাকে ৩ভাগে বিভক্ত করে প্রায় ১২`শ পরিবারকে মানবিক সহায়তা ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। এছাড়াও আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরকে এলাকার হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের লোকজন যদি খাদ্য সংকট বিষয়ে অবহিত করলে সাথে সাথে আমরা সেসব পরিবারকেও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


