
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
কক্সবাজারে দেশের অন্যতম বৃহৎ আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে গণভবন থেকে এ প্রকল্পের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানের মাধ্যমেই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কক্সবাজার সদরের খুরুশকূলে নির্মিত ২০টি ভবন উপকারভোগীদের মাঝে বিতরণের কাজ শুরু হবে। অনুষ্ঠান উপলক্ষে এর মধ্যে আশ্রয়ণ প্রকল্পের অনুষ্ঠানস্থলে সাজসজ্জাসহ নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ ২২ জুলাই দুপুরে আশ্রয়ণ প্রকল্পের অনুষ্ঠানস্থলে পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আবুল কালাম আজাদ। এসময় কক্সবাজার-১০ পদাতিক ডিভিশনের জিওসি,কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ কামাল হোসেন,কক্সবাজার জেলা পুলিশ সুপার, আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দরা এবং লোহাগাড়ার বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


