
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার শহরে ১`শ কর্মহীন ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন কক্সবাজার জেলা যুবলীগ নেতা,সমাজসেবক ও দানবীর মোহাম্মদ ইসমাইল সিআইপি।
৩০এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজার খুরুশকুল রাস্তার মাথায় তাঁর নিজস্ব বাসভবন ‘ইসমাইল টাওয়ার’র এর আশেপাশের অসহায় মানুষের মাঝে ইসমাঈল সিআইপির অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে চার বার শ্রেষ্ঠ সম্মাননা পদকপ্রাপ্ত, কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও দানবীর মুহাম্মদ ইসমাঈল সিআইপি ।
সমাজসেবক মো.ইসমাইল সিআইপি বলেন,কক্সবাজার শহরের বিভিন্ন এলাকার অবহেলিত দিনমজুর মানুষ প্রতিদিন বাসার নীচে ভীড় করে। তাদের তালিকা করা রাখা হয়। কয়েকদিন পর পর এই লকডাউনে অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ টাকা উপহার প্রদান করা হয় ।আজ তার নিজস্ব তহবিল হতে ১`শ অসহায় ও কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তিনি আরো বলেন, এরপর্বেও তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকায় গৃহবন্দি ও কর্মহীন পরিবারের মাঝেও খাবার, ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

