
বিদায় লোহাগাডা।। প্রিয় লোহাগাডাবাসী আসসালামু আলাইকুম । আমার আঠার বছরের চাকুরী জীবনে লোহাগাডা থানায় একবার পরিদর্শক তদন্ত এবং একবার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি ।চাকুরী জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে লোহাগাডাতে দায়িত্ব পালন করতে হয়েছে । ২০১৮ সালের ১৭ মার্চ আমি অফিসার ইনচার্জ হিসেবে লোহাগাডায় যোগদান করে ৩ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কর্মরত ছিলাম । থানায় যোগদানের পর আমি লোহাগাডা থানাকে দালাল মুক্ত করা , সাধারন জনগনকে হয়রানি না করা এবং সকল ধরনের পুলিশি সেবা নিশ্চিত করার যে অংগীকার করেছিলাম তা পালনে সাধ্যমত চেষ্টা করেছি । থানা পুলিশের সবাইকে নিয়ম শৃংখলার মধ্যে রেখে তাদের কাছ থেকে সর্বোচ্চ টুকু আদায়ের চেষ্টা করেছি । আমার কাছে বড় চ্যালেন্জ ছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা । অনেক প্রতিকূলতা এবং বিশ্বাস অবিশ্বাসের বোঝা নিয়ে আমার টিম ম লোহাগাডার অদম্য সাহসী অফিসার ফোর্সের প্রচেষ্টায় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে ।এই জন্য থানার সকল সদস্যকে ৬ মাস পূর্বে থেকে প্রস্তুতি নিতে হয়েছে । পরবর্তী তে ৩১ মার্চ ২০১৯এর উপজেলা পরিষদ নির্বাচন ও সবার সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে । এই দুইটি নির্বাচনে পুলিশ বা সাধারন জনগনের কোন ক্ষতি না হয় সেই দিকে সতর্ক থেকে দায়িত্ব পালন করেছি । কক্সবাজার সীমান্তবর্তী হওয়ায় মাদক নিয়্ত্রন করা অত্যন্ত কঠিন ছিল তবুও সর্বোচ্চ চেষ্টা করে তা সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি । কোন মাদক কারবারী বা পরোয়ানাভূক্ত আসামীর সাথে আপোষ করিনি । আমার প্রায় ২২ মাসের কর্মকালে ডাকাতির কোন ঘটনার সংবাদ পাওয়া যায় নি । ক্লুলেস হত্যা মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ মামলা এ সময়ে নিস্পত্তি করা সম্ভব হয়েছে । গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সর্ব ক্ষেত্রে লোহাগাডা থানা পুলিশ জেলায় নৈপুন্যের স্বাক্ষর রেখেছে । তা সম্ভব হয়েছে চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা বিপিএম বার , পিপিএম মহোদয়ের অনুপ্রেরনা আর সার্বিক সহযোগিতায় । আমার কর্মকালে যারা আমাকে অনুপ্রেরনা যুগিয়েছেন তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব জনাব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি , সংসদ সদস্য জনাব প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী মহোদয় সহ অনেকে রয়েছেন। যারা আমাকে সহযোগিতা এবং পাশে থেকে সাহস যুগিয়েছেন আমি তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ । আমি চেষ্টা করেছিলাম লোহাগাডা থানাকে একটি জনবান্ধব পুলিশ ইউনিট ও সাধারন মেহনতী মানুষের আস্হার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার । আমার একটু কঠিন অবস্থানের কারনে কিছু কিছু সুবিধাভোগী ব্যক্তি নাখোশ হতে পারেন ।আমার কার্যক্রম মূল্যায়নের ভার এবং সফলতা লোহাগাডা থানার প্রিয় সহকর্মী ও আপনাদের আর সকল ব্যর্থতার দায় শুধুই আমার । লোহাগাডার সবাইকে অনেক মিস করছি । চাকুরীর এই সময়টা কখনো ভুলার নয় । বদলী হয়ে আসার সময় অনেককে বলে আসা সম্ভব হয়নি সে জন্য এবং আমার যে কোন ভুলের জন্য সবার কাছে করজোরে ক্ষমাপ্রার্থী । আমি গত ৪ ডিসেম্বর রাংগুনিয়া মডেল থানায় যোগদান করেছি ।বিলম্বে হলেও লোহাগাডার প্রিয় মানুষদের কাছে বিদায় বার্তাটা দিলাম ।আল্লাহ সবার সহায় হোন ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


