ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওএসডি’ হলেন শরণার্থী কমিশনার কালাম, কর্মস্থলে যোগ না দিলে ‘স্ট্যান্ড রিলিজ’

অবশেষে কক্সবাজারে কর্মরত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) আবুল কালামকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে বস্ত্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদারকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) মাহবুব আলমকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশাধীন ছিলেন, এখন তার ওই আদেশটি বাতিল কলে নতুন নিয়োগ দেয়া হল।

অন্যদিকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।

আবুল কালামের বদলি আদেশে বলা হয়েছে, তাকে ৫ সেপ্টেম্বরের মধ্যে বদলি করা স্থানে যোগ দিতে হবে। অন্যথায় ৫ সেপ্টেম্বর বিকেলে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ওএসডি’ হলেন শরণার্থী কমিশনার কালাম, কর্মস্থলে যোগ না দিলে ‘স্ট্যান্ড রিলিজ’

প্রকাশিত: ০৭:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯