
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৩০আগস্ট সোমবার সকালে উপজেলার সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শোক দিবসে আলোচনা সভায় এক মঞ্চে দেখা মিলবে তিন নেতা।এই তিন নেতার ঐক্য সুরের কারণে তৃণমুল আওয়ামীলীগের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এমন একটি সুন্দর অনুষ্ঠানে সবার উপস্হিতি নেতাকর্মীদের ভালবাসার বহিঃ প্রকাশ।
উক্ত শোক সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্থানীয় সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বক্তব্যে রাখবেন এক মঞ্চে ।
তাদের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে।
ঐক্যের বন্ধন সুদৃঢ় থাকুক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


