ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারঃগাজীপুরের ৪ইয়াবা বিক্রেতা লোহাগাড়ায় গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের সামনে হতে এ্যাম্বুলেন্স যোগে ইয়াবা পাচারকালে গাজীপুরের ৪ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৬`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও বহনকারী এ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হল যথাক্রমে ঢাকার গাজীপুর কানাইয়া মধ্যম পাড়া এলাকার মৃত সব্বির উদ্দিনের পুত্র মোঃ শরীফুল ইসলাম(২৪),গাজিপুর কানাইয়া পশ্চিম পাড়া এলাকার সামিউল হকের পুত্র শরীফ হোসেন ড্রাইভার, এশাকুর রহমানের পুত্র আশিকুর রহমান(২৪) এবং আবদুস সোবাহানের পুত্র মেহেরাজুল ইসলাম শান্ত(১৯)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও এসআই গোলাম কিরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় এ্যাম্বুলেন্সে তল্লাসী চালিয়ে ১হাজার ৬শ পিচ ইয়াবাসহ ৪ইয়াবা পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ৪ইয়াবা বিক্রেতা এ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গোলাম কিবরিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স তাদেরকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্য ৪ লক্ষ ৮০হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৫ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারঃগাজীপুরের ৪ইয়াবা বিক্রেতা লোহাগাড়ায় গ্রেফতার

প্রকাশিত: ০১:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯