
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এম.এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১৫আগস্ট দুপুর ১টায় বিদ্যালয়ের হল রুমে সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সবুর।
প্রাক্তন ছাত্রবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, মোহাম্মদ ইয়াছিন, মিসকাতুল ইসলাম, মোহাম্মদ ফরমান উল্লাহ এবং সাইফুল আরমান চৌধুরী।
কুইজ প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা সাইফুল আরমান চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষামূলক কাজে ব্যস্ত রাখার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সামনে আরো বড় আকারে কুইজ প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন ” আবু হানিফ, সাহাদাত হোসেন সোহেল, মিজানুর রহমান চৌধুরী, মিজান উদ্দিন ও ইয়াছিনুল হক”।
উল্লেখ্য,কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ২০১৭ ব্যাচের আনাস আলী চৌধুরী। এছাড়াও মোহাম্মদ রায়হান, আসমা আক্তার, হোসাইন মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ শহীদ ও সিয়াম হোসেন বিজয়ী হয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


