
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া)`র সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী’র পক্ষ থেকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তাহের`র অনুপ্রেরণায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মেধাবী ছাত্র, পদুয়ার কৃতি সন্তান আসিফ ইফতেখারের উদ্যোগে প্রায় অর্ধশত দিনমজুর, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৫ মে সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় প্রায় ১শতাধিক কর্মহীন,হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী গুলো পৌঁছে দেন তিনি ।
উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ ইফতেখার জানান, করোনা ভাইরাসে দুর্যোগ সংকটময় মুহুর্তে অসহায় ও হত দরিদ্র পরিবারের লোকজন খুব বেশী অসহায়ত্ব দিনাতিপাত করছে। দিনমজুর ও অসহায় খোঁজে খোঁজে আমার রাজনৈতিক অভিভাবক,সাংসদ প্রফেসর ড.নদভী ভাই, আমার রাজনৈতিক পথপ্রদর্শক, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী আপার পক্ষে এবং আমার ছাত্ররাজনীতির অভিভাবক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তাহের ভাইয়ের অনুপ্রেরণায়
প্রায় শতাধিক ঘরবন্দি, অসহায় মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। অসহায় পরিবারের লোকজন এসব উপহার সামগ্রী পেয়ে অনেক বেশী খুশী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


