
নিজস্ব প্রতিবেদক, দেশবাংলা ডট নেটঃ
১৯ মে বিকালে মাদার্শা পূর্ব বাবুনগর আজিজিয়া মাদ্রাসার মাঠে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রকৃত দরিদ্র, দুস্থ, অসহায় ও মধ্যবিত্ত মানুষের মাঝে সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা নদভী এমপি’র নির্দেশে সৌদি প্রবাসী হাজ্বী আব্দুর শুক্কুর এর অর্থয়ানে ২য় ধাপে ২৫০ পরিবার এর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মাদার্শা ও এওচিয়া ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ স্থানীয় সাংসদের এডমিন ও মাদার্শা ইউনিয়নে যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বেলাল। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম মানিক,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ছৈয়দ আক্কাস উদ্দিন,মোহাম্মদ আলমগীর, আনিচুর রহমান প্রমুখ।
ইফতার বিতরনের সময় যুবলীগ নেতা বেলাল আগত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন,এমপি নদভী মহোদয়ের পক্ষ থেকে প্রবাসী হাজি আব্দুস শুক্কুরের অর্থায়নে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সাহায্য অব্যাহত থাকবে,আপনারা মাননীয় সাংসদ এবং হাজী শুক্কুরের জন্য দোয়া করবেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


