
নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশনায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।
১ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনর ছাত্রলীগের উদ্যোগে পথচারী ও ভ্যানচালকদের ও হকারদের এই মাঝে মাস্ক বিতরণ করেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপ- সম্পাদক তারেক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিজভী ওয়াহিদ, আসলাম আহমেদ, নাইমুর রহমান মুরাদ, ইমরান আহমেদ রাতুল, সাদ্দাম হোসেন, তারিকুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান সোবহান সহ সাবেক ছাত্রলীগ নেতা রমিজ সরকার, ছাত্রলীগ নেতা রোমান প্রমুখ।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের কলেজ বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


