
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া)`র সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় উপজেলার কলাউজানে হত দরিদ্র ও কর্মহীন পরিবারের সরকারী (জিআর চাল) বিতরণ করা হয়েছে।
২ মে সকালে কলাউজান ইউপি কার্যালয়ে ৬ষ্ট ধাপে ইউপির ৪২১জন অসহায় পরিবারের মাঝে এ- জিআর চাল বিতরণ করা হয়।
হত দরিদ্র পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করেন লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন ও কলাউজান ইউপি চেয়ারম্যান, কলাউজান ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আলহাজ্ব এম.এ ওয়াহেদ।
এসময় উপস্হিত ছিলেন কলাউজান ইউপির সেক্রেটারি মুহাম্মদ মোজাফ্ফর আহমদ, ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আবদুল জব্বার, মহিলা মেম্বার বকুল আকতার, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম।

কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ জানান, করোনা পরিস্হিতিতে এলাকার সকল মানুষ ঘরবন্দি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার ৪২১জন হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে সরকারী (জিআরচাল) বিতরণ করেছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


