
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামুলক প্রতিষ্ঠান উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন মাস্টার রিটন কান্তি বিশ্বাস।।
বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রফিক উদ্দিন নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিগত ২০বছর ধরে চরম্বা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত ৯ নভেম্বর তিনি উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
তিনি বিদ্যালয়ে যোগদান করলে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয়ের নবাগত সহকারী প্রধান শিক্ষক মাস্টার রিটন কান্তি দাশ জানান, দীর্ঘদিন ধরে শিক্ষতকতার পেশায় নিজেকে নিয়োজিত রেখেছি। চরম্বা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ২০বছর সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। গত ৯ নভেম্বর উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেছি। সকলের কাছে আর্শিবাদ কামনা করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


