
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট
বাঁশখালীতে এবার ইয়াবাসহ গ্রেফতার হলেন এক নারী।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ৭জুলাই ১৮.১০ঘটিকার সময় রেজাউল করিম মজুমদারের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আকতার হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি নতুন পাড়া, ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপর হইতে আসামী মিতু আক্তার প্রঃ মনি (২১), স্বামী-আক্তার মিয়া, সাং-মইয়া দিয়া, ০৩নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার এবং পিতা-মৃত লতিফ খন্দাকার,সাং-বগীসাতঘর, ০৭নং ওয়ার্ড, সাউতখালী ইউপি, থানা-শরনখোলা, জেলা-বাগেরহাট’কে ৮,২৯০(আট হাজার দুইশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-১১, তারিখ-০৭/০৭/২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিলের ১০(খ) রুজু করা হয়।
এ প্রসঙ্গে বাশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিতু আক্তার নামে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে,তিনি আরো বলেন বাশখালী থানায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলাম এবং মাদকসহ সকল ধরনের সামাজিক অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


