ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা অর্জন করতে হবেঃ ডাঃ মাহমুদুর রহমান

লোহাগাড়া প্রতিনিধিঃ

শাহ কুতুব উদ্দিন(রাহ.) আদর্শ নূরানী মাদ্রাসার সভাপতি, সূফি মিয়াজী পাড়া সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, লোহাগাড়ার গর্বিত সন্তান,জনদরদী চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান বলেছেন,
নবী–রাসুলদের দাওয়াতি কাজের মূল ভিত্তি ছিল জ্ঞানের আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। হজরত ইব্রাহিম (আ.) দোয়া করেছিলেন: ‘হে আমাদের প্রভু! আপনি তাদের মাঝে এমন রাসুল পাঠান, যিনি তাদের সমীপে আপনার আয়াত উপস্থাপন করবে, কিতাব ও হেকমত শিক্ষা দেবে এবং তাদের পবিত্র করবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী স্নেহশীল ও কৌশলী।’ একটি সমাজ আলোকিত হয় ইসলামিক জ্ঞান থাকলে, সমাজ সুন্দর হয় আধুনিকতার জ্ঞানে। ইসলামিক জ্ঞান চর্চার পাশাপাশি আধুনিক শিক্ষা অর্জন করতে হবে। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। নূরানী মাদ্রাসা থেকে ইসলামিক আদর্শ মুল্যবোধ নিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠবে। মাদরাসা শিক্ষার্থীরা যাতে শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষাও শিক্ষার্থীরা অর্জন করতে হবে। এখন মাদরাসায় কোরআন, হাদীসের সাথে সাধারণ ধারার শিক্ষার্থীদের সমান বাংলা, ইংরেজি ও গণিত বিষয়েও শিক্ষা দেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা একদিকে যেমন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে অন্যদিকে আধুনিক শিক্ষার মাধ্যমে ডাক্তার-ইঞ্জিনিয়ারও হতে পারে।

১ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সূফি মিয়াজা পাড়াস্হ সুফি মিয়াজী পাড়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে
শাহ কুতুব উদ্দিন(রাহ.) আদর্শ নূরানী মাদরাসার শুভ উদ্বোধনী উপলক্ষে দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

মাদ্রাসার উপদেষ্ঠা সভাপতি ও বিশিষ্ঠ আলেমেদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা কাজ্বী নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন শাহ কুতুব উদ্দিন(রাহ.) আদর্শ নূরানী মাদ্রাসার উপদেষ্ঠা, সূফি মিয়াজী পাড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি ড.মাওলানা হেলাল উদ্দিন মোঃ নোমান, প্রজন্ম সূফি মিয়াজি পাড়ার সভাপতি শাহ কুতুব উদ্দিন(রাহ.) আদর্শ নূরানী মাদ্রাসার সেক্রেটারি বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা ছলাহ উদ্দিন বেলাল।

অনুষ্ঠান পরিচালনা করেন সূফি মিয়াজি পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাদের।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন উপস্হিত অতিথিবৃন্দরা।

দোয়া মাহফিলে এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উল্লাহ শাহেদ, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ এলাকার মুরুব্বীগণ ও যুবক-তরুণরা উপস্হিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা অর্জন করতে হবেঃ ডাঃ মাহমুদুর রহমান

প্রকাশিত: ০৬:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১