ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগের জাতীয় সম্মেলন: পদোন্নতি হয়েছে যাদের

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা ডটনেট

আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে বিভিন্ন পদে তেমন রদবদল না হলেও পদোন্নতি পেয়েছেন কয়েকজন। তাদের মধ্যে দুই যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। প্রচার সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তরের পুরো দায়িত্ব পেয়েছেন। দলের কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, ও এস এম কামাল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।সাবেক মন্ত্রী শাজাহান খানকে স্থান দেয়া হয়েছে প্রেসিডিয়ামে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের দপ্তর পরিবর্তন হয়েছে। তাকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।এছাড়া সদ্য বিদায়ী কমিটি সভাপতিমণ্ডলীর পদ থেকে বাদ পড়েনি কেউ। ১৭ সদস্যের সভাপতিমণ্ডলীতে আগের ১৪ জনই বহাল রয়েছেন।

আইন সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সাবেক কার্যনির্বাহী সদস্য নজিবুল্লাহ হিরু। মহিলা বিষয়ক সম্পাদক পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে মেহের আফরোজ চুমকিকে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আ. লীগের জাতীয় সম্মেলন: পদোন্নতি হয়েছে যাদের

প্রকাশিত: ০৫:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯