
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
আল্লাহ ওসি স্যাররে অনেক দিন বাচিয়ে রাখুক। তিনি আজকে আমাদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন। লকডাউনে আমরা সবাই খুব অসহায় অবস্থায় ছিলাম। এখনো পযর্ন্ত কোন জনপ্রতিনিধি কেউ এগিয়ে আসেনি।লোহাগাড়া ওসি জাকের হোসাইন মাহমুদ`র পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নাজনিত কন্ঠে এসব কথা জানালেন ত্রাণ বঞ্চিত ৩টি কলোনীর ভাড়াটিয়ারা।
২মে ( শনিবার ) বিকাল ৪ টায় অনলাইনে সংবাদ পাওয়ার সাথে সাথে সদর ইউনিয়নের হোসেন আলী মাতবর পাড়ায় কোলনীর ১৩জন ভাড়াটিয়াদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহামুদ।
ওসি জানান, অনলাইন একটি সংবাদ পাওয়ার সাথে সাথে ত্রাণ বঞ্চিত বিষয় খবর নিয়ে ওই কলোনীর ভাড়াটিয়া ১৩টি পরিবারকে জন্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ওসি জাকের হোসাইন মাহমুদ আরো জানান, করোনায় দুর্যোগ সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছি । এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।
এদিকে, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদের এ মানবিকতায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


