ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাবাদের মাদক সম্রাট বানু আটক,ইয়াবা,নগদ টাকা ও মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় স্হানীয় মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মাদক ব্যবহার কাজে ১টি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারির নাম নুরুল ইসলাম প্রকাশ বানু(৩৫)। সে উপজেলার আমিরাবাদ স্কুল রোড ইসমাঈল চৌকিদারের বাড়ীস্হ কালা মিয়ার পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ কলার আরতের সামনে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মাদক ব্যবহার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মাদক কারবারী বানুকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৮টির অধিক মাদক মামলা রয়েছে।সে একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জেল হাজত থেকে জামিনে এসে বারবার মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ো। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বানু আরও ২জন মাদক কারবারীর নাম উল্লেখ করেছে। তাদেরকেও শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।

আটককৃত মাদক কারবারী নুরুল ইসলাম প্রকাশ বানুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ২৪ আগস্ট সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

আমিরাবাদের মাদক সম্রাট বানু আটক,ইয়াবা,নগদ টাকা ও মোবাইল জব্দ

প্রকাশিত: ০১:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১