
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
করোনা ভাইরাস প্রতিরোধে লোহাগাড়ায় চলছে লকডাউন।প্রানঘাতী করোনা ভাইরাসে ভাল নেই উপজেলার কর্মহীন ও খেটে-খাওয়া পরিবারগুলো। দুর্যোগ সংকটময় মুহুুর্তে এবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ জল দাশ পাড়া ও বনিক পাড়ার মানুষকে নগদ অর্থ দিয়েছেন লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান,লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক,সনাতনী সম্প্রদায়ের অন্যতম নেতা নিবাস দাশ সাগর।
২৬এপ্রিল সকালে নিবাস দাশ সাগরের নিজস্ব তহবিল হতে জেলে ও বণিক পাড়ার ৬২পরিবারকে তিনি নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক রিটন দাশ, মাস্টার নরেন দাশ।
উল্লেখ্য,এর পুর্বে উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর উপজেলার কলাউজানসহ বিভিন্ন এলাকায় কর্মহীন ও হত দরিদ্র পরিবারকে খাবার সামগ্রী প্রদান করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


