
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া-সাতকানিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের নাম ঘোষণা করার সাথে সাথেই লোহাগাড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় লোহাগাড়ায় উপজেলার বটতলী স্টেশনস্হ স্কুল রোড থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে আরকান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল রোডের সামনে নেতাকর্মীদের মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা এমএস মামুনের নেতৃত্বে এসময় উপস্হিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ নুরুল আবছার, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আকতার কামাল পারভেজ, লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন,আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন্নবী, দক্ষিণ জেলা তাঁতীলীগের সিনিয়র সদস্য মুহাম্মদ আলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক একেএম পারভেজ,যুবলীগ নেতা মুহাম্মদ ফারুক, মুহাম্মদ ফেরদৌস, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা আহসান হাবিবসহ অসংখ্যা নেতাকর্মীরা।
উল্লেখ্য,২৬ ডিসেম্বর রাতে আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের নাম ঘোষণা দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


