
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বীর চট্টলার গর্ব, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান গণমানুষের প্রিয় নেতা মুহাম্মদ আমিনুল ইসলাম আমিনকে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে চুনতি ইউনিয়ন তৃনমুল আওয়ামী লীগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে এ মিষ্টি বিতরণ করেন তৃনমুলের নেতাকর্মীরা।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মুহাম্মদ সিকদার, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহমদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আবছার উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লোহাগাড়া শাখার দপ্তর সম্পাদক চিকিৎসক সুজন কান্তি নাথ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান মেম্বার, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাংকার নাহিয়ান চৌধুরী সহ বিভিন্ন এলাকার তৃনমুলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


