
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।
সাধারণ মানুষকে ঘরমূখী করতে, নিরাপদে থাকতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশিরের নেতৃত্বে একটি টহল টিম প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করছেন।
১৬ মে বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় মেজর শেখ ফয়সাল আল বশির বটতলী মোটর স্টেশনের বিভিন্ন বিষয় নিয়ে বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক,যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সাথে কথা বলেন।
মেজর শেখ ফয়সাল বশির জানান,বাংলাদেশ সেনাবাহিনীর টিম আমরা প্রতিদিন টহল জোরদার রেখেছেন। আমরা সাধারণ মানুষকে ঘরমুখী ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছি। তিনি আরো বলেন, এখনো সময় আছে, আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা সবাই ঘরে থাকবেন। তিনি আরো জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৌজন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দিয়েছি। কর্মহীন , মধ্যবিত্ত ও হত দরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে আমাদের সেনাবাহিনীর টিম খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।
তিনি আবারও করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে, নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

