
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বিবিধ জ্বালানী কাঠ জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
২ডিসেম্বর দুপুর ১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকা এমবিএম’ নামক
ব্রিক ফিল্ডের পার্শ্বে এলাকা হতে ৩`শ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩`শ ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ জব্দ করে।
ও ব্যাপারে বন মামলা নং ১৪/পদু অব ২০২০-২১ রুজু করা হয় এবং
বর্তমানে জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন।
অভিযন কালে বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


