ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পদুয়া বনবিভাগের অভিযানঃঅবৈধ ফার্নিচারসহ কাভার্ডভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ পদুয়া রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকিরদিঘী এলাকা হতে অবৈধ ফার্নিচার পাচারকালে ফার্নিচারসহ  কাভার্ডভ্যান
জব্দ করেছে বনবিভাগ।

২৯ নভেম্বর ( রোববার) রাত সাড়ে ৯টার  দিকে এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

জানা যায়, অবৈধভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানযোগে ফার্নিচার পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম ঠাকুরদিঘী বাজার এলাকায়  অভিযান চালিয়ে অবৈধ ফার্নিচারসহ কাভার্ডভ্যান (যাহার গাড়ি নং ঢাকামেট্রো-ট- ১৩-১৯৯২)  আটক করা হয়।

অভিযানকালে সাথে ছিলেন পদুয়া স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক, চুনতি ডলুবিট কর্মকর্তা মোঃ মুনতাসির সহ বনবিভাগের কর্মীরা।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,আমরা বনবিভাগ প্রতিদিন অবৈধ কাঠ ও চিরাই কাঠের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।   চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় উপজেলার  ঠাকুরদীঘি বাজার এলাকা হতে  অবৈধ ভাবে পাচারকালে ফার্নিচারসহ কাভার্ডভ্যান জব্দ করি। এ ব্যাপারে  বন মামলা নং ১১/পদু অব ২০২০-২১  রুজু করা হয় ৷

বর্তমানে জব্দকৃত অবৈধ ফার্নিচার ও কাভার্ডভ্যান টি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

আবারও পদুয়া বনবিভাগের অভিযানঃঅবৈধ ফার্নিচারসহ কাভার্ডভ্যান জব্দ

প্রকাশিত: ১০:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০