
নিজস্ব প্রতিবেদকঃ
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) চট্টগ্রামের দক্ষিণ জেলা শাখার লোহাগাড়া উপজেলা শাখার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ছয় মাসের জন্য লোহাগাড়া উপজেলা(চট্টগ্রাম দক্ষিণ জেলা) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত সংগঠনে ইঞ্জিনিয়ার মোঃ আবু বক্কর কে আহবায়ক করে মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৯৫জন বিশিষ্ঠি একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) চট্টগ্রামের দক্ষিণ জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও সদস্য সচিব মাহবুবা ইলা খাতিজার সুপারিশক্রমে এ কমিটির অনুমোদন দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহবায়ক আলি আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর লোহাগাড়া উপজেলা শাখার সদস্য সচিব নজরুল ইসলাম বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমরা আপ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের এই নতুন কমিটি লোহাগাড়া উপজেলা (দক্ষিণ জেলা) আপ বাংলাদেশের শক্তিশালী ঘাঁটি হিসেবে তৈরি করতে সক্ষম হবে। আমরা গণমানুষের দল হিসেবে ভবিষ্যতে দেশের রাজনীতির নেতৃত্ব দেব ইনশাআল্লাহ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


