
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আধুনগরের বিভিন্ন এলাকার অসহায়, হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
৩১ অক্টোবর (সোমবার) সকালে আধুনগর ইউপির কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১২২ হত দরিদ্র পরিবারের মাঝে প্রতি জনকে ৩০কেজি করে এসব চাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে ইউপির সেক্রেটারী মিন্টু তালুকদার,আধুনগর ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার সুজন কান্তি দাশসহ ইউপির সকল মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


